দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুমন ওই এলাকার চুন্নু মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, মাদকাসক্ত অবস্থায় সুমন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই